রাঙ্গামাটিতে নির্মাণাধীন সীমান্ত সড়কে চাঁদের গাড়ি (জিপ) খাদে পড়ে ২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে পানকাটা ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জিপ ড্রাইভার চিংনুমং মারমা (২০) ও মনু চাকমা। তারা রাজস্থলী উপজেলার বালুমুড়া পাড়ার বাসিন্দা। আহতরা হলেন কালাকেতু চাকমা (৫০), বর্ম চাকমা (২০), বস্তা চাকমা (৪৫), দলাইয়ে চাকমা (৪০), কেচিনো মারমা (৩৮), সুরেশ চাকমা (২৫)। তারা সবাই জুরাছড়ি উপজেলার বাসিন্দা। তারা সীমান্ত সড়কে শ্রমিকের কাজ করতেন। স্থানীয় সূত্রে জানায়, রাঙ্গামাটির বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ফারুয়া বাজারে যান তারা। বাজার শেষে ফেরার পথে জুরাছড়ির পানকাটা ছড়া নামক এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সৌমেন্দ্র নাথ বলেন, মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত আটজন রোগী আনা হয়। যার মধ্যে ২ জনকে মৃত অবস্থায় পাওয়া পাওয়া গেছে। ধারণা করছি, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। আহত ৬ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আর দুজন এখানে চিকিৎসাধীন রয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।