BD Highlights
বাংলাদেশ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিল্পী পাগল হাসানসহ নিহত ২

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিল্পী পাগল হাসানসহ নিহত ২

সুনামগঞ্জের ছাতকে জনপ্রিয় বাউল শিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার বাড়ি ছাতক উপজেলার শিমুলতলা গ্রাম। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে ছাতক-সিলেট সড়কের সুরমা সেতু এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এতে রুকন মিয়া, কয়েছ মিয়া ও জাহাঙ্গীর আলম নামের তিনযাত্রী আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সকালে গোবিন্দগঞ্জ থেকে ছাতকগামী একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পাগল হাসানসহ ৫ জন সিএনজির যাত্রী ছিলেন। এতে ঘটনাস্থলে পাগল হাসান ও সিএনজি চালক সত্তার মিয়া মারা যান। শিল্পী পাগল হাসান, জীবন খাতা, আসমানে যাইয়ো না রে বন্ধু, আমি এক পাপিষ্ঠ বান্দা, রেলগাড়ির ইঞ্জিনসহ অসংখ্য জনপ্রিয় গান রচনা করেছেন ও গেয়েছেন। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুনামগঞ্জ (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক জানান, বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন। তাদের মধ্যে শিল্পী হাসান একজন। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন