সুন্দরবনে শেলারচর এলাকায় একটি ফিশিং ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করে বনদস্যুরা। শনিবার রাত ১২টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে। পরে দস্যুরা প্রত্যেক জেলের মুক্তির জন্য ১ লাখ টাকা করে দাবি করেছে পরিবারের কাছে। অপহৃত জেলেরা হলেন- কচি (৪৫), হিরক (৩৫), সালাম (৪০), রবিউল (৩৫) ও মুজাহিদ (২৬)। তাদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী এলাকায়। অপহৃত জেলেদের মহাজন রামপালের শেখ নুরুল হক গতকাল মোবাইল ফোনে জানান, শনিবার রাত ১২টার দিকে তার আটজন জেলে ট্রলার দিয়ে মাছ ধরছিলেন। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা নৌকায় এসে তাদের মারধর করে তিনজনকে একটি নৌকায় উঠিয়ে দিয়ে পাঁচ জেলেকে ট্রলারসহ অপহরণ করে। যাওয়ার সময় ১ লাখ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ছেড়ে দেওয়া জেলেদের কাছে মোবাইল নম্বর দিয়ে যায়। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শরিফুল জানান, অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড ও নৌপুলিশসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। মুক্তিপণ দিয়ে ফিরলেন দুজন : এ ঘটনার তিন দিন আগে দুবলার আমবাড়ীয়া এলাকা থেকে অপহৃত দুই জেলে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। গতকাল সকালে শেলারচরে ফিরে এসেছেন তারা। দস্যুদের জিম্মিদশা থেকে ফিরে আসা জেলেদের মহাজন পাথরঘাটা উপজেলার শহিদ নাজির জানান, শনিবার বিকালে ১ লাখ ২০ হাজার টাকা বনদস্যুদের দেওয়া দুটি বিকাশ নম্বরে পাঠানো হয়। এরপর দুজনকে একটি নৌকায় উঠিয়ে দেয়। ফিরে আসা দুই জেলে হলেন- বাগেরহাটের শারণখোলা উপজেলার রাজৈর গ্রামের আবদুল কাদের ও খোন্তাকাটা গ্রামেরর বিউল মোল্লা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।