BD Highlights
বাংলাদেশ

সুপারি মজানোর গর্তে নেমে প্রাণ হারালেন দুই ভাই

সুপারি মজানোর গর্তে নেমে প্রাণ হারালেন দুই ভাই

চট্টগ্রামের ফটিকছড়িতে সুপারি মজানোর গর্তে নেমে অক্সিজেনের অভাবে শফি সওদাগর ও শহিদুল ইসলাম নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। শুক্রবার ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাজী গুন্নু মিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই স্থানীয় সালেহ আহমদের সন্তান। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজন নারী ও ৫ জন পুরুষকে উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করে। একটি ৭-৮ ফুট গর্তে সুপারি রাখা হয়েছিল। সে সুপারি তুলতে গিয়েই মূলত এ ঘটনা ঘটেছে। সুপারির গন্ধে গর্তের ভিতরে অতিরিক্ত মিথেন গ্যাস তৈরি হয়। ফলে অক্সিজেনের অভাবে কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলে আর কেউ অসুস্থ হয়ে পড়ে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন