সেন্টমার্টিন সৈকতে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনের সমুদ্র সৈকত থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। জোয়ারের স্রোতে লাশটি ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম। বুধবার (৮ জুলাই) বিকেলের দিকে দ্বীপের পশ্চিমপাড়া বিজিবি ওয়াচ টাওয়ার-সংলগ্ন সমুদ্র সৈকতে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। স্থানীয় বাসিন্দা আনোয়ার জানান, জোয়ারের পানিতে সৈকতের পাথরের সঙ্গে আটকে থাকা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে তিনি বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। লাশটি অর্ধগলিত থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি কোনো জেলে অথবা মালয়েশিয়াগামী ট্রলারের দুর্ঘটনায় নিখোঁজ হওয়া ব্যক্তির হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

0 Comments

Your Comment