সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লার যুবকের মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লার যুবকের মৃত্যু
BD HIGHLIGHTS
সৌদি আরবের রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১ মাস পর কুমিল্লা এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার বাংলাদেশ সময় দুপুর ১টায় সৌদি আরবের ড. সোলাইমান আল হাবীব হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত যুবক জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের কাকৈরতলা গ্রামের জাকির মেম্বারের বড় ভাই আলমগীর পাটোয়ারী। জানা গেছে, গত ৪ এপ্রিল বৃহস্পতিবার রাতে সৌদি আরবে কিয়ামুল লাইল নামাজ পড়তে বের হয়ে রাস্তা পারাপার সময় একটি প্রাইভেটকার ধাক্কায় আহত হয়। তাকে উদ্ধার করে সৌদি আরবের ড. সোলাইমান আল হাবীব হাসপাটালে ভর্তি করা হয়। সেখানে তিনি একমাস চিকিৎসাধীন থাকার পর বাংলাদেশ সময় রবিবার (৫ মে) দুপুর ১২টায় মারা যান আলমগীর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সৌদি আরবে থাকা মৃত আলমগীর পাটোয়ারীর মেঝ ভাই জামাল পাটোয়ারী বলেন, আমার ভাইয়ের বয়স ৪০ এর বেশি। তিনি প্রায় ২০ বছর ধরে প্রবাসে ছিলেন। গত ৮ মাস আগে দেশে এসে ঘুরে যান। তার পরিবারে স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। আমার ভাইয়ের লাশ দেশে আনার জন্য সরকারের কাছে সহযোগিতা চাই।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।