BD Highlights
বাংলাদেশ

স্ত্রীকে ফেরাতে না পেরে প্রেমিককে হত্যা, স্বামী গ্রেফতার

স্ত্রীকে ফেরাতে না পেরে প্রেমিককে হত্যা, স্বামী গ্রেফতার
চট্টগ্রামে প্রবাসী স্বামীকে তালাকের নোটিশ পাঠিয়েছিলেন স্ত্রী। এতে ক্ষুব্ধ হয়ে দেশে ফিরে আসেন স্বামী জাহিদ। স্ত্রীকে ফেরানোর চেষ্টা ব্যর্থ হলে ক্ষোভে স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকা প্রেমিক হাসিবকে কুপিয়ে হত্যা করেন তিনি। গত সোমবার দুপুরে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হাসিব (২৫), একই থানার আতুরার ডিপু জাঙ্গালপাড়া মাস্টার বাড়ি এলাকার বাসিন্দা। তিনি নগরের ২ নম্বর গেট এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। নিহত হাসিবের বড় ভাই ইমরান থানায় হত্যা মামলা করেছেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, প্রবাসী জাহিদের স্ত্রীর সঙ্গে একই এলাকার হাসিবের পরিচয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস আগে ওই নারী প্রবাসী স্বামীকে তালাকের নোটিশ পাঠান। তালাকের খবর পেয়ে জাহিদ গত সপ্তাহে দেশে ফিরে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। তিনি বলেন, গত সোমবার কৌশলে হাসিবকে চা খাওয়ার কথা বলে সঙ্গীত আবাসিক এলাকায় ডেকে নেন জাহিদ। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহিদ ধারালো অস্ত্র দিয়ে হাসিবকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। ঘটনার ১০ ঘণ্টার মধ্যে সোমবার দিবাগত রাতে নগরের মৌলভী পুকুর পাড় এলাকা থেকে জাহিদকে গ্রেফতার করে পুলিশ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন