স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলেন যুবক
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলেন যুবক
বিবাহিত জীবন সুখের এবং মধুর হয় এমন ধারণা নিয়ে ১৭ মাস আগে সংসার জীবন শুরু করেছিলেন দিনাজপুরের বীরগঞ্জ শহরের সুজালপুর গ্রামের সোহাগ ইসলাম (২১) নামে এক যুবক। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই সেই রঙিন স্বপ্ন ফ্যাকাশে হতে শুরু করে। কারণে-অকারণে কলহ শুরু হয়। চলমান কলহ চরম আকার ধারণ করে আইন আদালত পর্যন্ত গড়ায়। পরিশেষে গত ২০ এপ্রিল দুই পরিবারের সমঝোতায় আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে সংসার জীবনের অবসান ঘটে তাদের। রবিবার বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ করে বাড়িতে ফিরে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন সোহাগ ইসলাম। এ ব্যাপারে সোহাগ ইসলামের বাবা মো. আব্দুর রহিম জানান, ১৭ মাস আগে পৌর শহরের মাকড়াই গ্রামের শেখ শাহাদাতের মেয়ে শাহিনুর আক্তারের (১৯) সাথে সোহাগ ইসলামের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে মেয়ে এবং তার পরিবারের আচরণগত কারণে পরিবারে অশান্তি বিরাজ করে। এটি নিয়ে অনেক বিচার সালিশ হওয়ার পরও কোনো সমাধান হয়নি। একপর্যায়ে উভয় পরিবারের সিদ্ধান্তে রবিবার কাজী অফিসে গিয়ে ছেলেমেয়ে উভয় উভয়কে তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সোহাগ ইসলাম বলেন, পরিবারের সিদ্ধান্তে বিয়ে করেছিলাম। এখন পর্যন্ত কোনো সন্তান না হলেও বিয়ের পর বেশ কিছুদিন সুখেই কাটছিল। কিন্তু কিছুদিন গড়াতে স্ত্রী ও তার পরিবারের আচরণে সংসারে অশান্তি শুরু হয়। অনেক চেষ্টা করেও সমাধান করতে পারিনি। পরিস্থিতি সহ্য করার সীমা অতিক্রম করায় কঠিন এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।