স্ত্রীর হাত-পা বেঁধে, মুখে কাপড় গুঁজে তার চোখের সামনেই এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মসজিদ মোড় এলাকার আফাজ উদ্দিনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত হৃদয় (২২) মাগুরার মোহাম্মদপুর থানার পারিঘাটা গ্রামের পিঞ্জর মিয়া শাহিনের ছেলে। জানা গেছে, তিন-চার মাস আগে আর্জিনার সঙ্গে হৃদয়ের বিয়ে হয়। তাদের বিয়ের বিষয়টি গোপন ছিল। বিয়ের পর হৃদয় শ্রীপুর পৌরসভার মসজিদ মোড় এলাকায় একটি ফ্ল্যাটের কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেখান থেকে আর্জিনা তার বাবার বাড়ি যাওয়া-আসা করেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আর্জিনা ওই ভাড়া বাড়িতে আসেন খবর পেয়ে হৃদয়ও যান তার সঙ্গে দেখা করতে। কিছু সময় পর সে আবার দোকানে চলে যায়। আধঘন্টা পর ফিরে এসে হৃদয় প্রথমে আর্জিনার বাম হাত, পরে ডান হাত খাটের সঙ্গে বেঁধে ফেলেন। এরপর দুই পা বেঁধে ফেলে মুখে কাপড় গুঁজে দিয়ে আত্মহত্যার জন্য ঘরে ফ্যানের হুকে ওড়না বাঁধতে থাকে। এসময় আর্জিনা চিৎকার শুরু করলে তার মুখের ভেতর গুঁজে দেওয়া কাপড় বের হয়ে গেলে হৃদয় ফের তার মুখে গেঞ্জি গুঁজে দেন। এরপরই হৃদয় আর্জিনার সামনেই ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে আর্জিনার ডাক চিৎকারে কিছু সময় পর স্থানীয়রা ফ্ল্যাটের দরজা ভেঙে হৃদয়ের ঝুলন্ত মরদেহ এবং আর্জিনাকে হাত-পা বাঁধা ও মুখে কাপড় গুজে দেওয়া অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হৃদয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। শ্রীপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এনায়েত কবির বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।