স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা

বরিশাল নগরে স্বামীর চাপে অনৈতিক কাজে রাজি না হয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এক সন্তানের জননী। গতকাল ভোরে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। আত্মহত্যাকারী মোসা. ময়না (৩০) নগরীর পলাশপুর এলাকার ভাড়াটিয়া মো. রুবেলের দ্বিতীয় স্ত্রী। ময়নার ছোট বোন মোসা. সাথী অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যায় বোনের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল। তখন তিনি জানিয়েছিলেন, স্বামী রুবেল দুই ব্যক্তির সঙ্গে কুয়াকাটা যেতে বলেছিলেন। কিন্তু তিনি তাদের সঙ্গে যেতে রাজি হননি। এ কারণে তার ওপর নির্যাতন করা হয়। গতকাল ভোরে তারা জানতে পারেন-বোনের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। সাথীর অভিযোগ, ভগ্নিপতি রুবেলের অনৈতিক কাজের প্রস্তাবে রাজি না হওয়ায় তার বোন ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। বরিশাল নগর পুলিশের কাউনিয়া থানার ওসি সঞ্জিত চন্দ্র নাথ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে। অনৈতিক কাজে রাজি না হওয়ায় আত্মহত্যা করেছেন বলে শুনেছি। তবে বিষয়টি তদন্ত শেষ না করে নিশ্চিতভাবে বলা যাবে না।

0 Comments

Your Comment