BD Highlights
বাংলাদেশ

স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির জেরে গৃহবধূর ‘আত্মহত্যা’

স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির জেরে গৃহবধূর ‘আত্মহত্যা’
ফরিদপুরের ভাঙ্গায় স্বর্ণা আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভাঙ্গা থানা পুলিশ উপজেলার আলগী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালকান্দা গ্রামে ওই গৃহবধূর বাবার বাড়ির একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে‌। স্বর্ণা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামের বেলায়েত ভূঁইয়ার মেয়ে ও একই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে ওই গৃহবধূর সঙ্গে তার স্বামী রবিউলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাগ করে স্বামী রবিউল বাড়ি থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর স্বর্ণা আক্তারের মা স্বর্ণাকে তাদের টিনের ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে চিৎকার করেন। তখন পরিবারের লোকজন এসে স্বর্ণাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করেন এবং মৃত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আলগী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার ওসমান মাতুব্বর বলেন, স্বর্ণা আক্তারের স্বামীর বাড়ি ও বাবার বাড়ি একই গ্রামে পাশাপাশি। বছরখানেক আগে প্রেম করে বিয়ে করেন তারা। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, ভাঙ্গায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন