রাজধানীর হাতিরঝিলের পেয়ারাবাগে সৎ মেয়েকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত বাবা আনোয়ার হোসেনকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত আনোয়ার নোয়াখালী জেলার চাটখিল থানার নোয়াখলা ইউনিয়নের পূর্ব সোনাখালীর মৃত হোসেনের ছেলে। বুধবার (১৬ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ, সহকারী পাবলিক প্রসিকিউটর মো. শামছুজ্জামান (দিপু) ও অ্যাডভোকেট ফাহাদ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার সূত্রে জানা যায়, মামলার বাদী ভুক্তভোগী ধর্ষিতার মা রাজধানীর হাতিরঝিল এলাকায় গৃহপরিচারিকার কাজ করতেন। বাদীর প্রথম পক্ষের বিবাহ বিচ্ছেদ হলে দুই সন্তানসহ আসামি আনোয়ার তাকে বিয়ে করেন। ২০২২ সালের ৪ আগস্ট মামলার বাদীর দ্বিতীয় স্বামীর নিকট প্রথম পক্ষের ১৪ বছর বয়সী মেয়েকে বাসায় রেখে গৃহপরিচারিকার কাজে বাইরে যান। এদিন ভুক্তভোগী মেয়ের গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে আসামি আনোয়ার। ঘটনার দিন থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় এ আসামি ভুক্তভোগী মেয়েকে ১০ থেকে ১২ বার ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা সে বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিল থানায় ধর্ষণের মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২৩ সালের ১ এপ্রিল সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক মোঃ মিজানুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন৷ একই বছরের ২০ আগস্ট মামলাটির অভিযোগ গঠনের মাধ্যমে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত। মামলার বিচার চলাকালে ছয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।