সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় যুবদল নেতা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় ফকির (৫০) নামে এক যুবদল নেতাকে উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়া পর তার মৃত্যু হয়। বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯ টার দিকে চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় একটি মাদ্রাসার পাশ থেকে তার পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
মৃত জহির ফকির নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের এক নম্বর আহ্বায়ক। তিনি আড়াইহাজারের খালিয়ারচর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। জহির সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় বসবাস করতেন।
এদিকে সড়কের পাশে জহিরের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তার মৃত্যুর কারণ এবং কীভাবে তিনি আহত হয়েছেন, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ওই যুবদল নেতাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর রহস্য এখনো জানা যায়নি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।