BD Highlights
বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় পা হারানোর ১২ বছর পর এবার ট্রাক চাপায় প্রাণই গেল তার

সড়ক দুর্ঘটনায় পা হারানোর ১২ বছর পর এবার ট্রাক চাপায় প্রাণই গেল তার

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় পা হারানোর ১২ বছর পর লবণবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার কলেজ গেট চৌমুহনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুস ছালাম (৩২)। তিনি টইটং ইউনিয়নের বটতলী বকসু মোড়া এলাকার নুরুল আলমের ছেলে। পেশায় মুদি দোকানদার ছিলেন তিনি। নিহতের বড় ভাই নুরুল ইসলাম বলেন, আব্দু ছালাম রবিবার দুপুরে দোকানের মালামাল কেনার জন্য পেকুয়া বাজারে যাচ্ছিল। চৌমুহনীতে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি লবণবোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। তিনি আরও বলেন, আব্দুস ছালাম প্রায় ১২ বছর আগে চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় তার ডান পা হারান। দুর্ঘটনার পর স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। দুই সন্তান নিয়ে তিনি বাড়িতে থাকতেন। টইটং বাজারে ছোট্ট মুদির দোকান করে সংসার চালাতেন তিনি। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ট্রাক চাপায় একজন পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন