হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে ছুরিকাঘাত
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে ছুরিকাঘাত
BD HIGHLIGHTS
হবিগঞ্জ শহরে চাঁদাবাজিতে বাধা দেয়াকে কেন্দ্র করে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহাগ গাজি (২৫) ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে অপর সমন্বয়ক সাকিবের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠে। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সোহাগ গাজী জানান- শহরতলীর উমেদনগর এলাকার সাকিব দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ উঠে। যে কারণে সেসহ অন্যান্যরা তাকে বাধ দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে সাকিব। রাত ১ টার দিকে সাকিব ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিনেমাহল রোড এলাকায় তার উপর হামলা চালায়। এক পর্যায়ে সাকিব ক্ষিপ্ত হয়ে গাজীকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এর আগে সোহাগ গাজী তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে সাকিব তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। এক পর্যায়ে তারা সার্কিট হাউজে আশ্রয় নেন এবং সকলকে ছুটে যাওয়ার জন্য আহ্বান করেন। এ বিষয়ে হবিগঞ্জ সদর থনার (ওসি) নুরে আলম জানান- বিষয়টি শুণেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।