হবিগঞ্জের নবীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলিফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বড় ভাকৈর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই গ্রামে খসরু মিয়ার ফিশারিতে মাছ ধরাকে কেন্দ্র করে দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় বড় ভাকৈর গ্রামের আইন উল্লাহর পুত্র আলিফ মিয়াকে (৪৫) গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তিনি সন্ধ্যায় মারা যান। স্থানীয়রা জানান, বড় ভাকৈর গ্রামের খসরু মিয়ার ফিশারি ৩ বছর যাবত লিজ নিয়ে আকবর উল্লাহর পুত্র আজাদ মিয়া (৫৫) মাছ চাষ করে আসছেন। ওই ফিশারিতে মাছ ধরাকে কেন্দ্র করে একই গ্রামের মাসুক মিয়াদের সাথে বাকবিতন্ড হয়। এক পর্যায়ে আজাদ মিয়ার পক্ষে হামলায় নিহত আলিফ মিয়াগং এবং মাসুক মিয়ার পক্ষে তোহেল মিয়া গংদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আলিফ মিয়া মারা যান। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী বলেন, এখনো কোন মামলা হয়নি। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।