BD Highlights
বাংলাদেশ

হবু বরকে নিয়ে দাওয়াত খেয়ে ফেরা হলো না সুমাইয়ার

হবু বরকে নিয়ে দাওয়াত খেয়ে ফেরা হলো না সুমাইয়ার

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা এলাকায় ট্রাকচাপায় সুমাইয়া (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়ে তার হবু বর ফরহাদ হোসাইন মৃত্যুর সঙ্গে লড়ছেন। বুধবার রাত ১০টার দিকে বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি সড়কের সেতু কাটাফাঁড়ি ব্রিজ সংলগ্ন বাইন্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া চকরিয়া পৌরসভা করিয়ারঘোনা ৯নং ওয়ার্ডের মৌলভীর পাড়া এলাকার বদিউল আলমের মেয়ে। ফরহাদ হোসাইন চকরিয়া পৌরসভা করিয়ারঘোনা ৫নং ওয়ার্ডের মোহাম্মদ হোসাইনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ। আহত ফরহাদ হোসাইনের ভগ্নিপতি আলা উদ্দিন আলো বলেন, ঈদের পরে তাদের (ফরহাদ হোসাইন-সুমাইয়া) বিয়ের কথা ছিল। তিন মাস আগে দুজনের বিয়ের কথা পাকা হয়। মগনামায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় সুমাইয়া মারা যান। ফরহাদের অবস্থাও ভালো না। পেকুয়া থানার ওসি বলেন, ইটবোঝাই ট্রাকের ধাক্কায় সুমাইয়া নামে একজন নিহত হয়েছেন। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন