হরতাল সমর্থনে বরিশালে ট্রাকে আগুন, বিক্ষোভ মিছিল ও পিকেটিং
হরতাল সমর্থনে বরিশালে ট্রাকে আগুন, বিক্ষোভ মিছিল ও পিকেটিং
BD HIGHLIGHTS
হরতাল সমর্থনে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এসময় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা। এর আগে গত রাতে নগরীর রূপাতলীতে একটি ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। হরতালে দূরপাল্লা রুটে সিমীত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনসহ সরকার পতনের এক দফা দাবিতে হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। হরতাল সফল করতে মঙ্গলবার নগরীর কাশিপুর তেতুল তলা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কিছুদূর গিয়ে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করে নেতাকর্মীরা। মিছিল থেকে হরতাল সমর্থনে এবং সরকার বিরোধী নানা শ্লোগান দেয়া হয়। অপরদিকে নগরীর রুপাতলী আবদুর রব সেরনিয়াবাত সেতুতে মালবাহি একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় পুলিশ তাদের ধাওয়া করে। অবরোধে দূরপাল্লা রুটে সিমীত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। স্থানীয় রুটের বাস ও লঞ্চ চলাচল করলেও যাত্রী ছিলো কম। নগরীর অভ্যন্তরে থ্রি হুইলার এবং রিকশা-অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীর দোকানপাঠ, অফিস আদালত ব্যাংক বীমাও খোলা রয়েছে। যে কোন অপ্রীতির ঘটনা রোধে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ এবং আনসার মোতায়েন রয়েছে। এছাড়া টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।