হাওরে মিললো অজ্ঞাত মরদেহ

সিলেটের জকিগঞ্জে হাওর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরে আগুনে পোড়ানোর চিহ্ন এবং গলায় রশি লাগানো ছিল। মঙ্গলবার দুপুরে উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওরে কয়েকজন মানুষ প্রথমে মরদেহটি দেখতে পান। পরে থানা পুলিশকে অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির শরীরের একাধিক স্থানে আগুনে পোড়ানো ছিল। সেই সাথে গলায় রশি প্যাঁচানো অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশেই একটি লবণের প্যাকেট পাওয়া গেছে, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। লাশটি মধ্যে বয়সী পুরুষের বলে পুলিশের ধারণা। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা- তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। লাশের পরিচয় সনাক্ত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news