সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ফুটপাতে স্বাভাবিকভাবে সন্তান প্রসবের পর সেই নবজাতককে স্থানীয় একটি হাসপাতালে ফেলে পালিয়ে গেছেন এক মা। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ফুটপাতে জন্ম হয়েছিল এক নবজাতকের। স্থানীয় লোকজন দ্রুত মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করলেও কিছুক্ষণ পর সন্তান রেখে পালিয়ে যান মা। সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সোমবার রাত প্রায় ২টার দিকে উল্লাপাড়ায় একটি হাসপাতালের সামনে রাস্তায় কান্নার শব্দ শুনতে পান পথচারীরা। বিষয়টি হাসপাতালে জানালে হাসপাতালের নার্সরা ছুটে যান। নার্সরা মা ও সেই কন্যাশিশুকে হাসপাতালে নিয়ে গেলেও কিছুক্ষণ পর মা কৌশলে পালিয়ে যান। তিনি জানান, বিষয়টি জানাজানি হবার পর অনেকেই শিশুটিকে দত্তক নেয়ার জন্য আবেদন করেছে। আমরা উপজেলা কল্যাণ কমিটি বৈঠক করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবো। যার কাছে শিশুটি সুরক্ষা ও নিরাপদ থাকবে তার কাছেই দত্তক দেয়া হবে। হাসপাতালের চিকিৎসক ও মহিলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, শিশুটি বর্তমানে সুস্থ ও নিরাপদে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকটিকে চিকিৎসা দিচ্ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।