হ্যান্ডকাপ পরে নাচতে নাচতে আদালত থেকে পলাতক রনি গ্রেফতার
হ্যান্ডকাপ পরে নাচতে নাচতে আদালত থেকে পলাতক রনি গ্রেফতার
BD HIGHLIGHTS
মায়ের দায়ের করা চুরি মামলায় খালাসের রায় শুনে ফুর্তিতে নাচতে নাচতে হ্যান্ডকাপসহ নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে পালিয়ে যাওয়া রাজু ওরফে রনিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বেলা ১১টায় পালিয়ে যাওয়ার পর দুপুর ২টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ চেক পোস্টে তল্লাশি করার সময় হাতে হ্যান্ডকাপ দেখে তাকে গ্রেফতার করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ জানান, চেক পোস্টে পুলিশ বিভিন্ন যানবাহন তল্লাশির সময় ট্রাকের উপর এক ব্যক্তিকে হ্যান্ডকাপ পরা অবস্থায় দেখে তাকে আটক করে। এ সময় আটক ব্যক্তিকে জিজ্ঞাবাদ করা হলে সে জানায় নারায়ণগঞ্জ কোর্ট থেকে পালিয়ে এসেছে। এরপর নারায়ণগঞ্জ কোর্ট পুলিশকে জানানো হলে তারা এসে আটক ব্যক্তিকে হ্যান্ডকাপসহ থানা থেকে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আমার খালাস হয়েছে বলতে বলতে একজন লোক হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় কোর্ট থেকে বের হয়ে লিংক রোডে একটি ট্রাকে উঠে সাইনবোর্ডের দিকে চলে যায়। এর অনেক সময় পর কোর্ট পুলিশ সেই ব্যক্তিকে খোঁজতে দৌড়ঝাপ শুরু করে। এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আমাদের কোর্ট পুলিশ রনিকে কোর্টের আশপাশ থেকে তাৎক্ষণিকই আটক করেছে। সে মানুষিক ভারসম্যহীন পাগলের মতো। এ জন্য ২০২০ সালে নারায়ণগঞ্জ কোর্টে তার মা একটি চুরির মামলা দায়ের করেন। সেই মামলায় নারায়ণগঞ্জ কারাগার থেকে সকালে রনিকে কোর্ট হাজতে আনা হয়। এরপর কনস্টেবল আখতার ফারুক কোর্ট হাজত থেকে তাকে আদালতে নিয়ে যায়। আদালত রায়ে তাকে খালাস প্রদান করেন। রায় শুনে কৌশলে সে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া রাজু ওরফে রনি (২৭) বন্দর থানার পূর্ব কুশিয়ারা গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।