BD Highlights
বাংলাদেশ

৩০ ফুট গভীরে ক্যামেরা পাঠিয়েও শিশুটিকে দেখতে পায়নি ফায়ার সার্ভিস

৩০ ফুট গভীরে ক্যামেরা পাঠিয়েও শিশুটিকে দেখতে পায়নি ফায়ার সার্ভিস
কয়েক দফা ক্যামেরা নামিয়ে দেখা যায়নি রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের ৪০ ফুট গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে (২)। তবুও উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা। বুধবার বিকেলে নলকূপের ৩০ ফুট গর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামায়। কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটি দেখতে পায়নি তারা। এরপর রাত ১১ টার দিকে আরেক দফা ক্যামেরা নামায় তারা। সে বারও দেখা মেলেনি শিশুটির। এরআগে বুধবার দুপুর ১টার দিকে পরিত্যক্ত গভীর নলকূপটিতে শিশুটি পড়ে যায়। রাত সোয়া ১২টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে। গর্তের পাশে দুটি স্কেভেটর দিয়ে মাটি খননের কাজ চলছে। উদ্ধার অভিযান দেখেতে শত শত উৎসুক মানুষ ভিড় জমিয়েছে। তাদের সরাতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও উদ্ধার কাজে সহযোগিতা করতে যোগ দিয়েছে সেনাবাহিনী। উদ্ধার অভিযান নিয়ে রাত ১১টার দিকে গণমাধ্যমকর্মীদের ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, উদ্ধার অভিযান চলছে। আমরা ভিকটিমকে দেখতে পাইনি। গভীরে ক্যামেরা পাঠিয়েও শিশুটিকে দেখা যায়নি। আমরা ভিকটিমকে অক্ষতভাবে উদ্ধার করতে চাই। ভিকটিম বেঁচে আছে কিনা সেটাও সন্দেহ। আমরা চাই ভিকটিমকে অক্ষতভাবে উদ্ধার করতে। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। উদ্ধার কাজ চলমান। আল্লাহ যেন শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন