ধর্মপ্রাণ রোজাদারদের জন্য শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে গতকাল কুষ্টিয়ায় মসজিদ, মাদরাসা, এতিমখানা ও বিভিন্ন সংগঠনে ৩ হাজার রোজাদারের জন্য ইফতার সরবরাহ করা হয়। ইফতার পৌঁছে দেওয়া হয় রাজধানী ঢাকাসহ রংপুর, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা ও এতিমখানাতেও। আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানান, শহরের মঙ্গলবাড়িয়ায় ঘরোয়া পরিবেশে তৈরি এসব ইফতারের প্যাকেট গাড়িতে করে পৌঁছে দেওয়া হয় জেলার বিভিন্ন এলাকায়। গতকাল ছেঁউড়িয়া, পাটিকাবাড়ী ও মাজিলার তিনটি এতিমখানা, মঙ্গলবাড়িয়া মসজিদ, ত্রিমোহনী মাদরাসা, কুষ্টিয়া প্রেস ক্লাব- কেপিসি, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ মোট ১৪টি পয়েন্ট থেকে ইফতার বিতরণ করা হয়। এসব স্থান থেকে ইফতার নিয়েছেন দরিদ্র ও অসহায় মানুষ। বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি সাদ্দাম হোসেন ইফতার বিতরণ কার্যক্রম তদারকি করেন। তিনি বলেন, দেশের মানুষের পাশে সব সময়ই আছে বসুন্ধরা গ্রুপ। ইফতারের ক্ষেত্রে অসহায় মাদরাসা শিক্ষার্থী ও এতিমদের প্রাধান্য দেওয়া হচ্ছে। ইফতার বিতরণ কার্যক্রমে সহায়তা করেন বসুন্ধরা বিটুমিনের কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ওবায়দুর রহমান বাদশা, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি কালের কণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মো. জাহিদুজ্জামানসহ সংশ্লিষ্টরা। ইফতার ঘিরে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া আয়োজন করা হয়। দেশ, দেশের মানুষ ও মুসলিম উম্মাহর সুখ সমৃদ্ধি কামনায় দোয়া করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দোয়া করেন বসুন্ধরা গ্রুপের জন্য। মাদরাসা ও এতিমখানার শিক্ষকরা বলেন, আল্লাহ সম্পদ অনেককে দেন, কিন্তু সেই সম্পদ গরিবের জন্য ব্যয় করার মন সবার থাকে না। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সম্পদের পাশাপাশি বড় একটা মনও রয়েছে। উনার মতো ইসলামের সেবক কমই দেখা যায়। সারা মাস লাখ লাখ রোজাদারকে ইফতার করাচ্ছেন, কুরআনের নূর আয়োজনের মাধ্যমে ছোট ছোট হাফেজদের লাখ লাখ টাকা পুরস্কৃত করছেন, পরিবারসহ ওমরাহ করাচ্ছেন, সারা দেশেই অসহায় ও দরিদ্র মানুষকে নানাভাবে সহযোগিতা করছেন। মহান আল্লাহ নিশ্চয়ই তার এই কাজের উত্তম প্রতিদান দেবেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।