BD Highlights
বাংলাদেশ

৯ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থল বন্দরের কার্যক্রম

৯ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থল বন্দরের কার্যক্রম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৯ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরের সকল প্রকার কার্যক্রম ও পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকবে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল। বন্দর কর্তৃপক্ষের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠিতে বলা হয়, শবে-ই-কদর, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ সংক্রান্ত যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম আগামী ৬ এপ্রিল শনিবার হতে ১৪ এপ্রিল রবিবার পর্যন্ত বন্ধ থাকবে এবং ১৫ এপ্রিল সোমবার থেকে যথারীতি পূর্বের ন্যায় সকল প্রকার কার্যক্রম পরিচালিত হবে। এ ব্যাপারে সোনাহাট স্থলবন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোফাজ্জল হোসেন আসন্ন ঈদে বন্দর বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন