BD Highlights
বিনোদন

স্মৃতি রেখে ফিরে গেলেন হানিয়া আমির

স্মৃতি রেখে ফিরে গেলেন হানিয়া আমির
পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হানিয়া আমিরের সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে দেশজুড়ে তৈরি হয় ব্যাপক আগ্রহ ও আলোচনা। সানসিল্ক বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এই সফর ছিল মূলত ব্র্যান্ডের নতুন ক্যাম্পেইনকে ঘিরে, যেখানে হানিয়া অংশ নেন এক বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশনে। শুধুমাত্র আমন্ত্রিত জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও অতিথিদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে হানিয়া আমির নিজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সানসিল্কের নতুন ‘গ্লাস শাইন’ প্রোপোজিশন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তার উপস্থিতি ও কথাবার্তা অংশগ্রহণকারীদের মধ্যে সাড়া ফেলে দেয়। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ ও ইতিবাচক প্রতিক্রিয়া। অতিথিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের এই সেশনে হানিয়ার প্রাণবন্ত উপস্থিতি ও সাবলীল বক্তব্য অনুপ্রাণিত করেছে উপস্থিতদের। সফরের মাধ্যমে ব্র্যান্ড এবং দর্শকদের মধ্যে এক অনন্য সংযোগ তৈরি হয়। বাংলাদেশে সংক্ষিপ্ত সময় অবস্থানের পর হানিয়া আমির গতরাতে ঢাকা ত্যাগ করেন। তবে তার সফরের রেশ এখনো রয়ে গেছে সামাজিক মাধ্যমে ও ভক্তদের আলোচনায়। ভিজিট শেষ হলেও, তার সফরের উচ্ছ্বাস, স্টাইল এবং বার্তা স্মরণীয় হয়ে থাকবে অংশগ্রহণকারীদের কাছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিনোদন

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন