বড় মেয়ের বাসায় বেড়াতে অস্ট্রেলিয়ায় গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার রাত ১২টার দিকে একটি নিয়মিত ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী। এর আগে মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম মেয়ের কাছে বেড়াতে অস্ট্রেলিয়ায় যান। মেয়ের সঙ্গে সময় কাটিয়ে স্ত্রীকে নিয়ে দেশে ফিরবেন বিএনপি মহাসচিব। যাত্রার আগে মির্জা ফখরুল বলেন, আমার বড় মেয়ে থাকে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় থাকে। আমার স্ত্রী (রাহাত আরা বেগম) গত দেড় মাস যাবৎ বড় মেয়ের কাছে আছেন। তাদের একটু সময় দিতে সেখানে যাওয়া। আশা করছি, সপ্তাহখানকের মধ্যে দেশে ফিরব। মির্জা ফখরুল দম্পত্তির দুই মেয়ে। বড় মেয়ে ড. শামারুহ মির্জা ২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়াতে থাকেন স্বামী ও সন্তান নিয়ে। অস্ট্রেলিয়ান সরকারের সেন্ট্রাল মেডিসিন রেগুলেটরি বোর্ডের আওতাধীন থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনে (টিজিএ) সিনিয়র টক্সিকলজিস্ট হিসেবে তিনি কর্মরত আছেন। শামারুহ মির্জা একজন নারী সংগঠক হিসেবে ক্যানভেরাতে সমধিক পরিচিত। শামারুহ ২০১৭ সালে সিতারার গল্প (সিতারা স্টোরি) নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এর সহ-প্রতিষ্ঠাতা তিনি। বাংলাদেশে দুজন নারী বীরপ্রতীক রয়েছেন ক্যাপ্টেন ডা. সিতারা ও তারামন বিবি। তাদের নামানুসারেই এই সংগঠনটির নামকরণ করা হয়েছে। ‘সি’ মানে সিতারা বেগম, আর ‘তারা’ মানে তারামন বিবি। আর ছোট মেয়ে সাফারুহ মির্জা ঢাকায় একটি ইংরেজি স্কুলে শিক্ষকতা করেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।