অস্থিরতা দূর করার একমাত্র সমাধান নির্বাচন: মুহাম্মদ শাহেদ
অস্থিরতা দূর করার একমাত্র সমাধান নির্বাচন: মুহাম্মদ শাহেদ
BD HIGHLIGHTS
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মুহাম্মদ শাহেদ বলেছেন, আমাদের এই প্রিয় মাতৃভূমিতে কোনো ধরনের অস্থিরতা ও অরাজকতা দেখতে চাই না। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা অতীব জরুরি। অস্থিরতা দূর করার একমাত্র সমাধান অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে ততই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। সোমবার নগরীর ডবলমুরিং থানা যুবদলের উদ্যোগে নগরীর আগ্রাবাদ চৌমুহনী মোড়ে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ওসমান গণি সিকদার, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, ডবলমুরিং থানা যুবদল নেতা একরাম সিদ্দিকী, আবদুল্লাহ আল আজাদ, রাকিবুল হাসান রাসেল, মো: রাজিব উদ্দিন, আবদুল শুক্কুর ইমন, মো: সোহেল আরমান, মিজানুর রহমান লিটন, মো: সেলিম, মো: ফারুক খান, জয়নাল আবেদীন মানিক, মো: আসিফ, শামিম আহমেদ, জিয়াউদ্দিন রুবেল, শফিউল আলম শফি, মো: আমিন, মো: মামুন আহমেদ, জয়নাব মিয়া সোহেল, মো: ইসকান্দর, মো: সাদমান, রফিকুল আলম ভূঁইয়া, সাজ্জাদ হোসেন সহ ডবলমুরিং থানা যুবদল ও ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।