আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের পরিণতি ভালো হবে না: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিকট অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি নাজুক। অর্থনীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি না হলে সরকারের জন্য এর পরিণতি সুখকর হবে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করা হয়েছে। বাজেটের বিশ্লেষণ করে আমি সংসদেও কথা বলেছি। এটি কতটা বাস্তবায়নযোগ্য, সেটিও একটি বড় প্রশ্ন।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক অবস্থা বিবেচনায় সরকারের দুইজন মন্ত্রীর ওপর অন্তত ৫০ শতাংশ দায়িত্ব বর্তায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা নিজের মন্ত্রণালয়ের চেয়ে অন্য মন্ত্রণালয়ের বিষয়ে বেশি আগ্রহ ও তৎপরতা দেখাচ্ছেন। তারা যদি নিজের দায়িত্ব পালনে একইভাবে মনোযোগী হতেন, তাহলে দেশবাসী উপকৃত হতো।
তিনি আরও বলেন, মনে রাখতে হবে, কোনো অন্যায়ই অদেখা বা শাস্তিহীন থাকে না। আজ যা করা হচ্ছে, একদিন তারও জবাবদিহি করতে হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।