ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, এখনো ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র কিন্তু চলছে। সচিবালয় যখন পুড়ে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন অযাচিত ঘটনাগুলো ঘটেই চলেছে। আওয়ামী লীগের দোসররা আশপাশেই আছে। তারা সুযোগ খুঁজছে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে কেউই ষড়যন্ত্র করতে পারবে না। করতে পারবে না চাঁদাবাজি ও নৈরাজ্য। সোমবার রাজধানীর ডেমরার বামৈল ইউনিট বিএনপির ৬৬নং ওয়ার্ড আয়োজিত চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলোর সব জায়গাতেই আওয়ামী স্বৈরাচারের দোসরদের নিয়ন্ত্রণ ছিল। সেই নিয়ন্ত্রণ থেকে দেশ এখন পর্যন্ত পরিপূর্ণভাবে মুক্ত হতে পারেনি। তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এসএম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।