আওয়ামী লীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে লাভ নেই: নুর
আওয়ামী লীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে লাভ নেই: নুর
BD HIGHLIGHTS
আওয়ামী লীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শনিবার বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি। তিনি বলেন, তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন দাঙ্গা-হাঙ্গামামুক্ত, দখল ও চাঁদাবাজমুক্ত স্বপ্নের বাংলাদেশ গঠনে গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারি খুনি হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটিয়েছে। তিনি এখন ভারতে বসে দেশবিরোধী নানা ষড়যন্ত্র করছেন। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র-জনতাকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পাকুন্দিয়া উপজেলা গণপরিষদের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি শফিকুল ইসলাম সফিক, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুমন, গণমাধ্যমবিষয়ক সমন্বয়ক আবু হানিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।