গণহত্যাকারীদের বিচারের দাবিতে আগামী ১৪ ও ১৫ আগস্ট সারাদেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ও আন্দোলনে নিহতদের জন্য ১৬ আগস্ট সারাদেশে বিশেষ প্রার্থনার আয়োজন করবে দলটি। এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড, হেফাজতের আলেমদের ওপর গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার বিচার দাবি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লড়াইরত ইলিয়াস আলীসহ বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতনের শিকার হতে হয়েছে। এছাড়া, ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে শত শত প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব অভিযোগে শেখ হাসিনার বিচার দাবি করা হয়েছে। এই দাবিতে ১৪ ও ১৫ আগস্ট দেশের সব জেলা, মহানগর, থানা-উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইউনিট নেতাদের কর্মসূচি যথাযথভাবে পালন করার নির্দেশনা দিয়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।