গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘এই অন্তবর্তীকালীন সরকারকে একটি নির্বাচন করার জন্য জনগণ ক্ষমতায় বসায়নি, রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্রের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, কল্যাণের জন্য দলমত নির্বিশেষ তাদের ক্ষমতায় বসিয়েছে। তাই আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন।’ আজ বুধবার বিকালে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল হক নুর বলেন, ‘রাষ্ট্র সংস্কারের জন্য যে সময় প্রয়োজন হবে গণঅধিকার পরিষদসহ বিপ্লবে অংশগ্রহণকারী সকল দল সেই সময়টুকু দেবে এবং সংস্কারের লক্ষ্যে যে ছয়টি কমিশন গঠন হয়েছে, তারা সবাই দক্ষ, অভিজ্ঞ, তারা সবগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে কাঙ্খিত সংস্কারের পথে নিয়ে যাবেন।’ তিনি আরো বলেন, ‘এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ যাতে বাংলাদেশের রাজনীতিতে আর জায়গা না পায় সে বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের এখনো গা শিউরে উঠে সেদিন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ অস্ত্রহাতে রাজপথে দাঁড়িয়ে কীভাবে জনতার বুকে গুলি চালিয়েছিলো, হায়েনার মতো ঝাপিয়ে পড়েছিলো, রামদা দিয়ে কুপিয়েছিলো, নারীদের বস্ত্র হরণ করেছিলো, আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট চরিত্র এটা শুধু ২০২৪ সালের নয়, আমরা ৭৫ এ আওয়ামী লীগের বাকশালি চরিত্র দেখিনাই, কিন্তু বাকশালি চরিত্র ছিলো জঘন্য। সে সময় নতুন বৌ নিরাপদ ছিলো না, শেখ মুজিবুরের ছেলের ব্যাংক ডাকাতির ঘটনা ইতিহাসের পাতায় লেখা আছে। তাই এই বাকশালি, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলার মাটিতে আর দাঁড়াতে দেওয়া যাবে না।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।