বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের নিপীড়ন নির্যাতনে বিরোধীদলের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার পাঁয়তারা করছে। তিনি বলেন, বর্তমান সরকার একটা ফ্যাসিস্ট সরকার। দমন নিপীড়ন না করলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাই আন্দোলনের মাধ্যমেই এই জালভোটের ফ্যাসিস্ট সরকারকে সরাতে হবে। বুধবার বিকালে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। টুকু বলেন, বর্তমান সরকার একটা ফ্যাসিস্ট সরকার। দমন নিপীড়ন না করলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সেজন্য আরও গুছিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই অব্যাহত থাকবে। আন্দোলন ছাড়া বিকল্প নেই। সুলতান সালাউদ্দিন বলেন, আমরা হাল ছেড়ে দেই নাই। সরকারের পতন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। এক দফার আন্দোলনে সব গণতান্ত্রিক শক্তিকে সমন্বিতভাবে লড়াই করতে হবে। তাহলে আমরা যে চূড়ান্ত আন্দোলনের জন্য কাজ করছি, সেই আন্দোলনে বিজয় অর্জিত হবে। আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে। আর বিএনপি মানুষের অধিকার রক্ষার জন্য রাজনীতি করে বলেও উল্লেখ করেন তিনি। যুবদল সভাপতি বলেন, বাংলাদেশের মানুষ চায় আর যেন কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন না হয়। এসময় বিএনপি চেয়ারপারসনসহ সব কারাবন্দির মুক্তি দাবি করেন তিনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।