আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আমজনতার দল (প্রজাপতি) থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ রবিবার সন্ধ্যায় মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে তিনি নিজেই এ কথা জানান। হিরো আলম বলেন, এর আগেও বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করেছি। সে সময় ভোট কারচুপি ও অনিয়ম গোটা দেশব্যাপী দেখেছে। প্রকৃত বিজয়ী হয়েও আমাকে পরাজিত দেখানো হয়েছিল। আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে হিরো আলম জানান, তিনি আবারও বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করতে চান এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন। নিজেকে জনগণের প্রার্থী দাবি করে তিনি ভোটারদের পাশে থাকার অঙ্গীকার করেন। বাংলাদেশ প্রতিদিনকে তিনি জানান, নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। আগামীকাল দুপুরে মনোনয়নপত্র জমা দেবেন সংশ্লিষ্ট অফিসে। উল্লেখ্য, এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মোশাররফ হোসেন। অন্যদিকে, জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর কমিটির সাবেক সভাপতি মোস্তফা ফয়সাল পারভেজ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।