BD Highlights
রাজনীতি

আরও এক নেতাকে বহিষ্কার করল বিএনপি

আরও এক নেতাকে বহিষ্কার করল বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া আরও এক নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য মো. আশরাফ হোসেন আলিমকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট হবে আগামী ৮ মে। এর আগে, উপজেলার প্রথম ধাপের ভোটে অংশ নেওয়ায় মোট ৭৬ নেতা বহিষ্কার করে বিএনপি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন