আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপস চলবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার রাজধানীর মিরপুর-১০ নম্বরের ফকির বাড়ি লেনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। ছাত্র-জনতার আন্দোলনে নতুন দেশ পেয়েছি, সেখানে কেউ কেউ ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করেছে, তাদের ফিরিয়ে আনার কথা বলছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে আওয়ামী লীগ দেশকে ভারতের তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই যেন এক থাকতে পারি, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপস চলবে না। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর সবাই নিজ নিজ কাজে ফিরে গেছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে পরাজিত শক্তি যেকোনো সময় ফিরে আসতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়াগুলো পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যেখানে হিন্দু ভাইদের ওপর নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে- এমন নির্লজ্জ মিথ্যাচার আর হতে পারে না। ভারতে বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা করেছে। একদিকে অপপ্রচার অন্যদিকে হামলা, এসব করে ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাইছে। আমরা বলছি দুই দেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, তাহলে ভারত কেন বিরূপ আচরণ করছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে যে দানবীয় রাষ্ট্র গড়ে তুলেছিল, তার পরিবর্তনের জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছিল। রাতারাতি নির্বাচন হলে এই পরিস্থিতির পরিবর্তন হবে না। আমরা এই সরকারকে সময় দিতে চাই। সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনে করে দেশ সংস্কারকে এগিয়ে নিতে হবে। সরকারের সব দলের প্রতিনিধি থাকলে তখন রাস্তায় আর আন্দোলন হবে না এবং সবার অংশগ্রহণ থাকলে রাষ্ট্র সংস্কারের কাজকে এগিয়ে নেওয়া সহজ হবে। গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, আওয়ামী লীগের মত এখন অন্যান্য রাজনৈতিক দলও চাঁদাবাজি করছে। এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি, দখলদারি চলবে না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।