ইসকনকে নিষিদ্ধ করতে হবে, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা আমরা দিব : মামুনুল হক
ইসকনকে নিষিদ্ধ করতে হবে, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা আমরা দিব : মামুনুল হক
BD HIGHLIGHTS
ইসকনকে রুখে দেয়ার ঘোষণা দিয়েছেন হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘ইসকন সন্ত্রাসী সংগঠন, তাদের রুখে দেয়া হবে। ওরা আমাদের দেশের শান্তিকে নষ্ট করার চেষ্টা করছে। অতি দ্রুত ইসকনকে নিষিদ্ধ করতে হবে অন্যথায় হেফাজত ইসলাম রাজপথে নামতে বাধ্য হবে। আর সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দেব আমরা।’ বুধবার বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে খেলাফত মজলিশ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। সমাবেশে মামুনুল হক বলেন, ‘বিগত জালিম সরকার নিজেদের লোকদের বিচার বিভাগ ও প্রশাসন বিভাগে বসিয়ে ইচ্ছামত কাজ করেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল বলেই ২৪ এর আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী জনরোষে পড়ে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনা প্রতিশোধের রাজনিতীতে বিশ্বাসী ছিল বলেই শেষ পর্যন্ত তার দল আওয়ামী লীগের নিবেদিত কর্মীদের সঙ্গেও প্রতিশোধ নিয়েছে। তিনি এ দেশের ব্যাংক গুলোকে শূন্য করছেন আজ দেশের মানুষ ব্যাংকে গিয়ে টাকা পায় না। দেশের রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে দিয়েছে। তারপরেও তারা আবার রাজনীতি করার চেষ্টা করছে।’ এসময় হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মামুনুল হক বলেন, ‘আপনাদের নিরাপত্তা রাষ্ট্র দিতে ব্যর্থ হলে হেফাজত ইসলাম আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। ভয়ের কোন কারণ নেই। তবে দেশের বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হবেন না।’ বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের দীর্ঘ সময়ের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়নি। দ্রুত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করতে হবে। আমরা চাই না এদেশের আলেম সমাজ নির্বাচনের দাবি নিয়ে রাজপথে নামক।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।