'ইসলামী আন্দোলনই আগামী দিনে ইসলামের পক্ষে কাজ করবে'
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘ইসলামী আন্দোলন ছাড়া যারা ইসলামের নাম ব্যবহার করে, তাদের ইসলামী দল হিসেবে পরিচয় দেওয়ার শক্তি নেই। ইসলামী আন্দোলনই আগামী দিনে ইসলামের পক্ষে কাজ করবে। ইসলামী আন্দোলনই আল্লাহকে রাজি-খুশি করার জন্য রাজনীতি করে।’
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ও মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত জাতীয় নির্বাচন প্রসঙ্গে রেজাউল করিম বলেন, ‘ইসলামের নামে অনেকগুলো দল একত্রে চলতে পারে না। একেকজন একেক রকম ইসলামের কথা বললে সাধারণ মানুষ বিভ্রান্ত হন। ইসলামের নামে ভেতরে যে ধোঁকাবাজি রয়েছে, তা আগে পরিষ্কার ছিল না।’
এ সময় দেশের আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রেজাউল করিম। তিনি বলেন, দেশের মানুষ আর কতদিন মায়ের কান্না শুনবে। একই সঙ্গে মানুষকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকার মতো ঘটনা নিয়ে ক্ষোভ জানান।
সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পুরোনো কমিটি বিলুপ্ত করে দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সভাপতি মো. আব্দুর রশিদ, সহসভাপতি ফারুক আহমেদ মুনশি ও সেক্রেটারি মাওলানা শিব্বির আহমদের নাম ঘোষণা করা হয়।
মহানগর কমিটিতে সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সহসভাপতি মুফতি মাছুম বিল্লাহ ও সেক্রেটারি মো. সুলতান মাহমুদের নাম ঘোষণা করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।