BD Highlights
রাজনীতি

ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হাতপাখায় ভোট দিন: চরমোনাই পীর

ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হাতপাখায় ভোট দিন: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, 'আমি নিজে কোনো আসনে প্রার্থী হইনি। ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে আমরা কখনো ক্ষমতার রাজনীতি করি নাই। ক্ষমতার রাজনীতি করলে বহু আগেই ক্ষমতার স্বাদ নিতে পারতাম।' সোমবার বরিশাল-৪ আসনের মেহেন্দিগঞ্জ উপজেলার বালুর মাঠে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়েরের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীর বলেন, 'আমরা চেয়েছি আদর্শ ও ইসলাম। এবারের নির্বাচনেও অনেক চড়াই-উৎড়াই পাড়ি দিয়ে একমাত্র আমরা ইসলাম ও শরীয়াহর পক্ষে দাঁড়িয়ে লড়াই করছি। দেশের সকল নাগরিকদের উদ্দেশ্যে বলছি, স্বাধীনতার ৫৪ বছরে অনেক তো দেখলেন, এবার ইসলামের পক্ষে হাতপাখা প্রতীককে যাচাই করুন। ইনশাআল্লাহ, আপনাদের মুখে হাসি ফুটবে।' জনসভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৫ ও ৬ আসনের দলের প্রার্থী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম। এছাড়া বক্তব্য রাখেন বরিশাল-৪ আসনের প্রার্থী মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের প্রমুখ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন