ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের ওপর পরিকল্পিত কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির পক্ষ থেকে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিবৃতিতে স্বাক্ষর করেন। বিবৃতিতে বিএনপি বলেছে, সোমবার বেলা ২ টায় ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপে দুবৃর্ত্তরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। তারা বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের ভবনে জোরপূর্বক ঢুকে হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে আক্রমণ চালিয়ে ব্যপক ক্ষতিসাধন করে। এই হামলায় টেবিল, কম্পিউটার, এসিসহ অন্যান্য জিনিসপত্রের ব্যাপক ক্ষতি হয়। মিডিয়া গ্রুপের ভবনে অন্তর্ভূক্ত বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলা নিউজ ২৪, নিউজ ২৪ চ্যানেল, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিও’র কার্যক্রমও চলে। এহেন প্রতিষ্ঠান সমূহের ওপর দুস্কৃতিকারীদের নারকীয় হামলা চক্রান্তমূলক এবং বিশেষ অশুভ উদ্দেশ্যে ঘটানো হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করা এবং জনমনে বিভ্রান্তি তৈরির জন্য অশুভ চক্রান্তকারিরা এই হামলা করেছে বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিবৃতিতে উল্লেখ করেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।