জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম সংগঠক ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সংগঠনটির মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ বেশ কয়েকজন নেতা। শনিবার (১৮ এপ্রিল) রাতে দুই পক্ষের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, কয়েক দফা বৈঠক ও দীর্ঘ আলোচনার পর এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনায়েদ ও রাফেরা। রবিবার (১৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগ দিতে পারেন। আপ বাংলাদেশের শীর্ষ তিন নেতার পাশাপাশি মো. জসিম উদ্দিন, জাহিদুর রহমান, তৌসিব মাহাবুব সোহান, কাজী সালমান, মোশারেফ হোসেনসহ আরও ২০ থেকে ৩০ জন নেতাকর্মী একই সঙ্গে এনসিপিতে যোগ দিতে পারেন বলে জানা গেছে। আরও জানা যায়, পরবর্তী ধাপে তৃণমূল পর্যায়ে এনসিপির সাংগঠনিক কাঠামো সম্প্রসারণ করে আপ বাংলাদেশের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হতে পারে।
0 Comments
Your Comment