এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ আমাদের রাজনৈতিক বিজয়: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ‘জাতীয় সংসদে এনসিপির ছয়টি আসন পাওয়া দলটির জন্য বড় অর্জন। ভবিষ্যতে এই সংখ্যা বাড়তে বাড়তে তারা রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করবে। রাজনীতির কণ্টকাকীর্ণ মাঠে, উত্থান-পতন মেনে নিয়েই এগোতে হয়। এই উত্থান-পতনকে যার মেনে নেয় না, তারা টিকে থাকে না।’ তিনি বলেন, জনগণের চাহিদাকে সমন্বিত রেখে এ দেশের সব মানুষকে রাজনীতিতে অংশগ্রহণের জন্য উৎসাহিত করবে, এমন রাজনীতি বর্তমান প্রজন্ম চায়, ভবিষ্যৎ প্রজন্ম চায়। আমরা এখন রাজনীতি করব বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য। এই ভবিষ্যতে নির্মাণের জন্য এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ ও জাতিকে নেতৃত্ব দেওয়াকে আমাদের জন্য রাজনৈতিক বিজয় বলে মনে করি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে আবাহনী মাঠে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমান ও আগামী প্রজন্ম এমন রাজনীতি চায়, যা জনগণের প্রত্যাশা ও চাহিদাকে ধারণ করে। অতীতের ইতিহাসে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যৎ নির্মাণের রাজনীতি করতে হবে। এনসিপি ২০২৪ সালের জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা জাতীয় স্বার্থে এক থাকব। সংসদে তর্ক-বিতর্ক হবে ও বহুমত থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে ঐকমত্য গড়ে তোলা হবে। জাতীয় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু। জাতীয় ইস্যুগুলোতে আলোচনা করে, বিতর্ক করে জাতির জন্য দিকনির্দেশনা দিতে পারব।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।