ওলামা মাশায়েখ ও এতিমদের নিয়ে ইফতার করেছেন বিএনপির নেতারা। রবিবার (২ মার্চ) রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে বিএনপির পক্ষ থেকে ইফতারের এই আয়োজন করা হয়। ফার্মগেট ইসলামি মিশন মাদরাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদরাসার ৮০ জন এতিম শিক্ষার্থী এই ইফতার মাহফিলে অংশ নেন। এই আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে পারি। রমজান আমাদের শেখায় সংযম ও ধৈর্যশীল হতে। রমজান আমাদের শেখায় কীভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন, পবিত্র রমজান কিন্তু সবার ভাগ্যে জোটে না। পবিত্র গ্রন্থে লেখা আছে সৌভাগ্যবান তারাই যারা এই পবিত্র রমজান পায়। রমজানের অনেকগুলো মৌলিক বিষয় রয়েছে- সদা সত্য কথা বলা, সত্যের পথে থাকা, নিরপক্ষে থাকা এবং মানুষের পক্ষে কাজ করা। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের ভিতরে এবং বাইরে থেকে ওলামাদের সঙ্গে বিএনপির বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। এই বিভেদ ফাটল সৃষ্টি করবে। এই ফাটল সৃষ্টির মধ্যে দিয়ে বিদেশি শক্তি প্রবেশ করবে। দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ডেনী, অমলেন্দু অপু, জন গোমেজ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।