ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে শরীফ ওসমান হাদির বোন পরিচয়ে বক্তব্য দেওয়া এক নারীকে ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। শবনম খাদিজা নামের ওই নারী সমাবেশে নাহিদ ইসলামের পক্ষে ভোট চান। তবে তিনি সত্যিই ওসমান হাদির বোন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় শবনম খাদিজা নিজেকে শহীদ শরীফ ওসমান হাদির বোন হিসেবে পরিচয় দেন। সমাবেশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। এ প্রসঙ্গে ফেসবুকে একটি পোস্ট দেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। পোস্টে তিনি ওই নারীকে ভুয়া দাবি করে বলেন, শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি রাজনৈতিক দলগুলোকে নিজস্ব স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার না করার আহ্বান জানান। তবে তার আদর্শ অনুসরণ বা ব্যবহার করলে কোনো আপত্তি নেই বলেও উল্লেখ করেন। রাবেয়া ইসলাম শম্পার এই পোস্টটি শেয়ার করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। পোস্টের কমেন্ট বক্সে তিনি লেখেন, পরিবারের তথ্যমতে বক্তব্য দেওয়া ওই নারী ওসমান হাদির তিন বোনের কেউ নন। তবে শবনম খাদিজা নামের ওই নারী কে বা তার আসল পরিচয় কী, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।