কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের রামু উপজেলার জোয়ারিয়ানালায় নির্বাচনি প্রচারণাকালে সংঘর্ষ ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে রামুর জোয়ারিয়ানালার মাদ্রাসা গেইট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্সসহ কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার-৩ আসনের নৌকার প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমল গণসংযোগে গেলে সেখানে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের ঈগল প্রতীকের কর্মীদের সাথে নৌকার কর্মীদের কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এসময় জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কামল সামশুদ্দিন আহমেদ প্রিন্সসহ কয়েকজন আহত হন। জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্স জানিয়েছেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা গেইটে তিনিসহ অন্যরা স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী এমপি কমলের নেতৃত্বে কয়েক শত কর্মী গণসংযোগে যান। এ সময় তাকে মারধর করেন। এক পর্যায়ে সংঘর্য হলে আরো কয়েকজন আহত হয় এবং ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেন। ঘটনাস্থলে পুলিশ-বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে যান। জড়ো হওয়া লোকজনকে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে নৌকার প্রার্থী এমপি সাইমুম সরওয়ার কমলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে সংযুক্ত পাওয়া যায়নি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।