বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে নিয়ে কার্টুন আঁকায় কার্টুনিস্ট মেহেদি হাসানের প্রশংসা করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই কার্টুনটি শেয়ার করে দেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা নিয়ে কথা বলেছেন তিনি। তারেক রহমান লিখেছেন, বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত খুশি। ২০০৬ সালের আগে বাংলাদেশের কার্টুনিস্টরা বিশেষ করে শিশির ভট্টাচার্য আমাকে ও আমার মাকে নিয়ে প্রায়ই কার্টুন আঁকতেন। কিন্তু গত ১৫ বছরে আমরা দেখেছি- কার্টুন আঁকার কারণে কার্টুনিস্ট আহমেদ কবিরকে জোরপূর্বক অপহরণ, গুম, নির্যাতন ও কারাভোগ করতে হয়েছে। আহমেদ কবিরের মতো আরও অনেককে এমন পরিণতি ভোগ করতে হয়েছে। এমনকি শিশির ভট্টাচার্য কার্টুন আঁকাই বন্ধ করে দিয়েছেন। তিনি লিখেছেন, আমি কার্টুনিস্ট মেহেদির ভক্ত। আমি শিশির ভট্টাচার্যের কার্টুন উপভোগ করি। আমি আশা করি তিনি খুব শিগগিরই নিয়মিত কার্টুন আঁকা শুরু করবেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।