BD Highlights
রাজনীতি

কালীগঞ্জে ২৭ জন ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

কালীগঞ্জে ২৭ জন ইউপি সদস্যের বিএনপিতে যোগদান
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের আওয়ামী লীগপন্থী ২৭ জন ইউপি সদস্য বিএনপিতে যোগদান করেছেন। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ও লালমনিরহাট-২ আসনের (আদিতমারী-কালীগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন। যোগদানকৃতরা বলেন, আওয়ামী লীগ করে দীর্ঘ ১৭ বছর তারা বঞ্চিত ছিলেন। শুধুমাত্র বদনামের ভাগিদার হয়েছেন তারা। এ জন্যই আওয়ামী লীগ ছেড়ে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এ দলে যোগ দিলেন তারা। যোগদান অনুষ্ঠানে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি। উন্নয়নের নামে হয়েছে লুটপাট, দুর্নীতি ও স্বজনপ্রীতি, যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে। এসময় কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র রায়, যুগ্ম আহ্বায়ক সামছুজ্জামান সবুজ, গোড়ল ইউনিয়ন বিএনপির সভাপতি গজর উদ্দিন পাটোয়ারি, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মানিক, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজ্জাকুর রহমান রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন