তারেক রহমানের সঙ্গে রিকশা, ভ্যান ও অটোরিকশাচালক প্রতিনিধিদের মতবিনিময়
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের প্রতিনিধিরা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, গুলশান কার্যালয়ের নিচতলায় রিকশা, ভ্যান ও অটোরিকশাচালক নেতাদের বসার ব্যবস্থা করা হয়। তারেক রহমান তাদের প্রত্যেকের কাছে গিয়ে কুশলাদি বিনিময় করেন এবং কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জুলাই গণ–অভ্যুত্থানে রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের মধ্যে যারা সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদেরই মূলত এ মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়। সূত্র জানায়, সভায় চালক নেতারা তাদের পেশাগত নানা সমস্যা, জীবনযাত্রার সংকট এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারেক রহমান তাদের কথা শোনেন এবং ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।