কুমিল্লায় রাব্বি-সাক্কু গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, গুলিবিদ্ধ ৪
কুমিল্লায় রাব্বি-সাক্কু গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, গুলিবিদ্ধ ৪
BD HIGHLIGHTS
কুমিল্লা নগরী সংলগ্ন শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জামিল হাসান অর্ণব (২৭) নামে এক ছাত্রদল নেতা গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার শাসনগাছা মধ্যমপাড়ার আবুল কাশেম ও মোল্লা বাড়ির রাব্বি-সাক্কু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত অর্ণব শাসনগাছা মধ্যমপাড়ার আজহার মিয়া ছেলে। তিনি শাসনগাছা বাস টার্মিনালের সততা বাস সার্ভিসের ম্যানেজার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় শাসনগাছা এলাকার নাজমুল জামান অনিকের (২৮) ডানপায়ে, নেয়ামত উল্লাহর (৩৫) কোমরে, নুরুল আফসার মোহনের (২২) পিঠে এবং নাজমুল হাসানের (২৬) হাতের নিচে গুলি লাগে। স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর শহরতলীর শাসনগাছা বাস টার্মিনালে সততা বাস সার্ভিসে কর্মরত ছিলেন অর্ণব। তখন একই এলাকার ছাত্রলীগ কর্মী রাব্বি ও আলাউদ্দিন এসে প্রকাশ্যে গুলি করেন। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।