BD Highlights
রাজনীতি

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
খুলনার দৌলতপুরে রাশিকুল আনাম রাসু নামে যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে দৌলতপুর কল্পতরু মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। রাসু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সাথে জড়িত। পুলিশ জানায়, রাসু রাজনীতির পাশাপাশি ইট বালুর ব্যবসা করেন। ঘটনার সময় তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। হঠাৎ সেখানে কয়েকজন দুর্বৃত্ত উপস্থিত হয়ে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এর মধ্যে একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত রাসু স্থানীয় দৌলতপুরের বাসিন্দা শরিফুল আনামের ছেলে। পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান শুরু করেছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন